Click On

LightBlog

Saturday, June 3, 2017

What is Life ? or The meaning of life |¦| <জীবনের মানে টা>

"জীবনের মানে টা"
.
📝Atiquir Rahman
(Ovimani_Kotha_Bondhu)
.

আজও হলো না জানা জীবনের মানে টা,
আজও পেলাম না খুজে লুকানো সেই সুপ্ত সত্ত্বা টা

আজ আমি একা, বড় একা ৷
আর কত যুদ্ধ, আর কত সংগ্রাম,
জীবন সংগ্রামে আমি যে এক ব্যর্থ সৈনিক
এই ব্যর্থতা নিয়েই তো আমার পথ চলা,
পথ চলতে চলতে আজ আমি ক্লান্ত পথিক

আমি এই ব্যর্থতা নিয়েই চলে যাব,
স্থান ছেড়ে দিয়ে যাব উদ্যমী তরুণদে


 
আমিও যে জীবন সংগ্রামে জায়গা করে নিয়েছিলাম আত্নবিশ্বাসী তরুণ হিসাবে ৷
কিন্তু আজ আমার সেই আত্নবিশ্বাস আমার সাথেই ছিনিমিনি খেলছে
জড়াকৃণতা বাসা বেধেছে চঞ্জলতার পথে,
সাহসীকতা আজ এক অচেনা ভয়ে পরিনত হয়েছে

এই ভয়টাই জীবনের জানা মানেটাকে করে তুলেছে অজানা
আজ আমি অজানা পথের ক্লান্ত পথিক হয়ে অজানাকে খুজতেই পথে বেরিয়েছি
হয়ত অজানাকে খুজে পাবার আগেই মিলিয়ে যাব প্রকৃতিতে,
আমার জীবনের ব্যর্থ স্মৃতি গুলো সঙ্গে নিয়ে

জানা হবে না জীবনের মানে টা,
খুজে পাব না লুকানো সেই সত্ত্বা টা

সত্যি আমি ক্লান্ত, আজ আমি বড়ই ক্লান্ত…
অপেক্ষা শুধু একটা অজানা প্রকৃতিতে মিলিয়ে যাওয়ার

আক্ষেপটা রয়েই যাবে…
আজও হবে না জানা জীবনের মানে টা

.

_______________________<সমাপ্ত>




2 comments:

Your ADS in This Blog

Adbox