.
(Ovimani_Kotha_Bondhu)
.
আজও হলো না জানা জীবনের মানে টা,
আজও পেলাম না খুজে লুকানো সেই সুপ্ত সত্ত্বা টা ৷
আজ আমি একা, বড় একা ৷
আর কত যুদ্ধ, আর কত সংগ্রাম,
জীবন সংগ্রামে আমি যে এক ব্যর্থ সৈনিক ৷
এই ব্যর্থতা নিয়েই তো আমার পথ চলা,
পথ চলতে চলতে আজ আমি ক্লান্ত পথিক ৷
আমি এই ব্যর্থতা নিয়েই চলে যাব,
স্থান ছেড়ে দিয়ে যাব উদ্যমী তরুণদের ৷
আমিও যে জীবন সংগ্রামে জায়গা করে নিয়েছিলাম আত্নবিশ্বাসী তরুণ হিসাবে ৷
কিন্তু আজ আমার সেই আত্নবিশ্বাস আমার সাথেই ছিনিমিনি খেলছে ৷
জড়াকৃণতা বাসা বেধেছে চঞ্জলতার পথে,
সাহসীকতা আজ এক অচেনা ভয়ে পরিনত হয়েছে ৷
এই ভয়টাই জীবনের জানা মানেটাকে করে তুলেছে অজানা ৷
আজ আমি অজানা পথের ক্লান্ত পথিক হয়ে অজানাকে খুজতেই পথে বেরিয়েছি ৷
হয়ত অজানাকে খুজে পাবার আগেই মিলিয়ে যাব প্রকৃতিতে,
আমার জীবনের ব্যর্থ স্মৃতি গুলো সঙ্গে নিয়ে ৷
জানা হবে না জীবনের মানে টা,
খুজে পাব না লুকানো সেই সত্ত্বা টা ৷
সত্যি আমি ক্লান্ত, আজ আমি বড়ই ক্লান্ত…
অপেক্ষা শুধু একটা অজানা প্রকৃতিতে মিলিয়ে যাওয়ার ৷
আক্ষেপটা রয়েই যাবে…
আজও হবে না জানা জীবনের মানে টা ৷
.
_______________________<সমাপ্ত>



it is very nice,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ReplyDeletetnx
ReplyDelete